মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ এবং তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভারতের মুদ্রা রুপির মান সর্বকালের সর্বনিম্ন স্তরে নেমে গেছে। বিশ্লেষকরা সতর্ক করেছেন যে, এই আঞ্চলিক সংঘাত দীর্ঘায়িত হলে ভারতে মূল্যস্ফীতি আরও বাড়তে পারে।
আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, শুক্রবার ভারতে প্রতি মার্কিন ডলারের বিনিময় মূল্য ৯২.৩৯ রুপিতে পৌঁছেছে, যা পূর্বের রেকর্ড ৯২.৩৫৭৫ রুপির স্তরকেও ছাড়িয়ে গেছে। মূলত, মধ্যপ্রাচ্যে ইরানকে কেন্দ্র করে উত্তেজনার পর থেকেই রুপির মান ১ শতাংশের বেশি হ্রাস পেয়েছে।
তবে, ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার বাজার হস্তক্ষেপের কারণে উদীয়মান অর্থনীতির অন্যান্য মুদ্রার তুলনায় রুপি তুলনামূলকভাবে কিছুটা স্থিতিশীলতা বজায় রাখতে সক্ষম হয়েছে।
রিপোর্টারের নাম 






















