ইসরাইলের জন্য ইরানের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করা এক বিরাট চ্যালেঞ্জে পরিণত হয়েছে। সম্প্রতি ইহুদিবাদী সাময়িকী ‘গ্লোবস’-এর এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। ‘ইয়াং জার্নালিস্ট ক্লাব’-এর বরাতে ‘পার্স-টুডে’ এ খবর জানিয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইসরাইলের অত্যাধুনিক ‘আয়রন রেডিয়েশন’ নামক লেজার-নিয়ন্ত্রিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে কার্যকর প্রমাণিত হয়নি।
প্রতিবেদন অনুযায়ী, তেল আবিবের এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেবল ক্ষেপণাস্ত্র নয়, হিজবুল্লাহর ড্রোন প্রতিহত করতেও ব্যর্থ হচ্ছে। এই পরিস্থিতিতে ইসরাইলের জন্য ইরানের ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলা করা এক দুঃস্বপ্নে পরিণত হয়েছে বলে মন্তব্য করা হয়েছে।
রিপোর্টারের নাম 






















