ঢাকা ০৪:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬

হরমুজ প্রণালিতে ইরানের মাইন স্থাপন: অবাক ট্রাম্প প্রশাসন

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:২৩:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

হরমুজ প্রণালী দিয়ে বিশ্বব্যাপী তেল সরবরাহের প্রায় ২০ শতাংশ প্রবাহিত হয়। প্রতিদিন প্রায় ৩১ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল এই সংকীর্ণ নৌপথ ব্যবহার করে বিশ্ববাজারে পৌঁছায়। মার্কিন কর্মকর্তারা নিউইয়র্ক টাইমসকে জানিয়েছেন, ইরান বৃহস্পতিবার এই প্রণালিতে মাইন স্থাপন শুরু করেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন দাবি করছেন যে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের নৌবাহিনীকে ধ্বংস করেছে, তখন মার্কিন কর্মকর্তারা বলছেন, ইরান ছোট নৌযান ব্যবহার করে হরমুজ প্রণালী বন্ধ করার চেষ্টা করছে।

ইরান এই সংকীর্ণ পথ বন্ধ করতে পারে, এমন আশঙ্কা যুক্তরাষ্ট্রের পূর্ববর্তী প্রশাসনের যুদ্ধ পরিকল্পনাকারীদের মধ্যে দীর্ঘদিন ধরেই ছিল। তবে ইরানের এই পদক্ষেপ স্পষ্টভাবে ট্রাম্প প্রশাসনকে অবাক করে দিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা মহিউদ্দিনের মৃত্যু

হরমুজ প্রণালিতে ইরানের মাইন স্থাপন: অবাক ট্রাম্প প্রশাসন

আপডেট সময় : ১১:২৩:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬