লেবাননের রাজধানী বৈরুতের মধ্যাঞ্চলীয় সমুদ্র উপকূলে ইসরাইলি হামলায় কমপক্ষে সাতজন নিহত এবং আরও ২১ জন আহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার ভোরে এই হামলা চালানো হয়।
অন্যদিকে, ইসরাইলি সেনাবাহিনী পৃথক বিবৃতিতে জানিয়েছে, তারা বৈরুতের দক্ষিণ শহরতলিতে রাতভর হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান চালিয়েছে। হিজবুল্লাহ ইসরাইলের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযানের ঘোষণা দিয়েছে।
স্থানীয় গণমাধ্যমে প্রচারিত ভিডিও ফুটেজে মধ্যাঞ্চলীয় বৈরুতে হামলার পর সমুদ্র উপকূলীয় এলাকায় ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে। রাষ্ট্রীয় জাতীয় সংবাদ সংস্থা (এনএনএ) জানিয়েছে, একটি গাড়ি লক্ষ্য করে এই হামলা চালানো হয়।
রিপোর্টারের নাম 





















