যুক্তরাষ্ট্র তাদের প্রধান কয়েকটি বাণিজ্য অংশীদারের বিরুদ্ধে একটি নতুন তদন্ত শুরু করেছে, যেখানে বাংলাদেশ ও ভারতের নামও অন্তর্ভুক্ত রয়েছে। গত মাসে মার্কিন সুপ্রিম কোর্ট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতির একটি গুরুত্বপূর্ণ অংশ বাতিল করার পর এই পদক্ষেপ নেওয়া হলো।
বুধবার যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার জানিয়েছেন যে, সেকশন ৩০১-এর অধীনে অন্যায্য বাণিজ্যচর্চা নিয়ে যে তদন্ত শুরু হয়েছে, তার ভিত্তিতে চীন, ইউরোপীয় ইউনিয়ন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া এবং মেক্সিকোর মতো দেশগুলোর ওপর এই গ্রীষ্মের মধ্যেই নতুন শুল্ক আরোপ করা হতে পারে। এই তদন্তে যদি কোনো দেশের বিরুদ্ধে অন্যায্য বাণিজ্যচর্চার প্রমাণ পাওয়া যায়, তবে যুক্তরাষ্ট্র সেই দেশের পণ্যের ওপর আমদানি শুল্ক আরোপ করার ক্ষমতা রাখবে।
গ্রিয়ার আরও জানান যে, ফেব্রুয়ারির শেষ দিকে ট্রাম্প কর্তৃক আরোপিত অস্থায়ী শুল্ক জুলাই মাসে শেষ হওয়ার কথা। এর আগেই এই বাণিজ্য তদন্ত শেষ করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। তদন্তের আওতায় থাকা দেশগুলোর মধ্যে বাংলাদেশ ছাড়াও রয়েছে ভিয়েতনাম, থাইল্যান্ড, মালয়েশিয়া, কম্বোডিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, সুইজারল্যান্ড এবং নরওয়ে।
রিপোর্টারের নাম 





















