আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে আবারও ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বেশ কয়েকটি বড় দেশ জরুরি মজুত থেকে বিপুল পরিমাণ তেল ছাড়ার ঘোষণা দিলেও তেলের দামে তেমন প্রভাব পড়েনি। বরং দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়ে গেছে।
বৃহস্পতিবার অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার দর অনুযায়ী, ব্রেন্ট ক্রুডের দাম ৯.৩ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল দাঁড়িয়েছে ১০০ ডলার ৫০ সেন্টে। এই মূল্যবৃদ্ধি মূলত মধ্যপ্রাচ্যে জ্বালানি তেল সরবরাহ ব্যবস্থা ও অবকাঠামোতে ইরানের সম্ভাব্য নতুন হামলার আশঙ্কার প্রতিক্রিয়ায় ঘটেছে।
অন্যদিকে, ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দামও ৮.৮ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৯৪ ডলার ৯২ সেন্টে পৌঁছেছে। উল্লেখ্য, সোমবার তেলের দাম ব্যারেলপ্রতি ১১০ ডলার অতিক্রম করেছিল, এরপর থেকে বাজারে দামের ব্যাপক ওঠানামা দেখা যাচ্ছে।
রিপোর্টারের নাম 























