ঢাকা ১১:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

ইসরায়েলের সামরিক স্থাপনা ও শহরে হিজবুল্লাহর ধারাবাহিক হামলার দাবি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:৩৯:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দাবি করেছে, তারা গত রাতে ইসরায়েলের বিভিন্ন শহর ও সামরিক ঘাঁটিতে বেশ কয়েকটি হামলা চালিয়েছে। গোষ্ঠীটি জানিয়েছে, তারা ড্রোন ব্যবহার করে ইসরায়েলের উত্তরাঞ্চলে অবস্থিত ইয়ারা ব্যারাকে আক্রমণ করে।

হিজবুল্লাহর ভাষ্যমতে, তারা তেল আবিবের নিকটবর্তী বেইত লিড ও গ্লিলট সামরিক ঘাঁটিসহ হাইফার কাছের আটলিট ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এছাড়া, দক্ষিণ লেবাননে অবস্থানরত ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে আর্টিলারি ব্যবহার করা হয়েছে। ইসরায়েলের উপকূলীয় শহর নাহারিয়াতেও ড্রোন ও রকেট নিক্ষেপ করা হয় বলে দাবি করেছে হিজবুল্লাহ।

গোষ্ঠীটি আরও দাবি করেছে যে, গত বুধবার মেরিন এয়ার অপারেশনস কমান্ড অ্যান্ড কন্ট্রোল ঘাঁটিতে চালানো ড্রোন হামলায় সেখানকার একটি রাডার ক্ষতিগ্রস্ত হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পুতিনের সঙ্গে বৈঠকে বসছেন আরাগচি: ইরানের ঝটিকা কূটনৈতিক তৎপরতা

ইসরায়েলের সামরিক স্থাপনা ও শহরে হিজবুল্লাহর ধারাবাহিক হামলার দাবি

আপডেট সময় : ১১:৩৯:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬