ঢাকা ১১:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

উপসাগরীয় অঞ্চলে ইরানের হামলা বন্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে প্রস্তাব গ্রহণ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৩৩:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

উপসাগরীয় অঞ্চলে ইরানের সাম্প্রতিক হামলার নিন্দা জানিয়ে একটি প্রস্তাব গ্রহণ করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। এই প্রস্তাবে তেহরানকে অবিলম্বে হামলা বন্ধ করার দাবি জানানো হয়েছে। ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদে প্রস্তাবটির পক্ষে ভোট দেয় ১৩টি সদস্য দেশ। গুরুত্বপূর্ণ এই ভোটাভুটিতে বিরত ছিল রাশিয়া ও চীন।

নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তর থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, চীন ও রাশিয়া উভয় দেশ ভোটদানে বিরত থাকলেও, তারা চাইলে ভেটো ক্ষমতা ব্যবহার করে এই প্রস্তাব আটকে দিতে পারত। এদিকে, এই প্রস্তাবকে ‘একপেশে’ বলে মন্তব্য করেছে ইরান।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে হামলা শুরু করার পর থেকেই ইরান এর জবাবে ইসরাইল এবং আরব উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক অবস্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পুতিনের সঙ্গে বৈঠকে বসছেন আরাগচি: ইরানের ঝটিকা কূটনৈতিক তৎপরতা

উপসাগরীয় অঞ্চলে ইরানের হামলা বন্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে প্রস্তাব গ্রহণ

আপডেট সময় : ১০:৩৩:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬