ঢাকা ১২:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে এয়ার নিউজিল্যান্ডের ১১০০ ফ্লাইট বাতিল, বিপাকে ৪৪ হাজার যাত্রী

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৩৩:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের জেরে জ্বালানি তেলের মূল্য নজিরবিহীনভাবে বৃদ্ধি পাওয়ায় আগামী দুই মাসের জন্য ১ হাজার ১০০টি ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে নিউজিল্যান্ডের রাষ্ট্রীয় বিমান সংস্থা এয়ার নিউজিল্যান্ড। এই সিদ্ধান্তের ফলে প্রায় ৪৪ হাজার যাত্রী ক্ষতিগ্রস্ত হতে পারেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী নিখিল রবিশঙ্কর জানান, বাতিল হওয়া ফ্লাইটগুলো তাদের মোট ফ্লাইটের প্রায় ৫ শতাংশ। এর মধ্যে বেশিরভাগই নিউজিল্যান্ডের অভ্যন্তরীণ রুটের ফ্লাইট। কিছু আন্তর্জাতিক ফ্লাইটও এই বাতিলের আওতায় আসবে, তবে নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্রের মধ্যকার ফ্লাইটগুলো এর বাইরে রাখা হয়েছে। ইউরোপে যাওয়ার বিকল্প রুট হিসেবে এই পথে চাহিদা বাড়ায় সেগুলো চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রবিশঙ্কর আরও বলেন, মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে জেট ফুয়েলের দামে ব্যাপক অস্থিরতা তৈরি হয়েছে। এই অতিরিক্ত ব্যয়ের চাপ সামলাতে বিশ্বের বিভিন্ন বিমান সংস্থা তাদের ভাড়া ও ফ্লাইটের সময়সূচিতে পরিবর্তন আনতে বাধ্য হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মেসি গোলবঞ্চিত, ন্যাশভিলের মাঠে ইন্টার মিয়ামির গোলশূন্য ড্র

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে এয়ার নিউজিল্যান্ডের ১১০০ ফ্লাইট বাতিল, বিপাকে ৪৪ হাজার যাত্রী

আপডেট সময় : ১০:৩৩:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬