ঢাকা ১০:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬

যুদ্ধ ‘শীঘ্রই শেষ হবে’, এক্সিওসকে ট্রাম্পের দাবি; ইসরায়েলের ভিন্ন মত

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:১৫:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ ‘খুব শিগগিরই’ শেষ হবে। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আরও বলেন, ইরানে ‘আঘাত করার মতো আসলে আর কিছুই বাকি নেই’।

অ্যাক্সিওসের প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প স্পষ্ট করে বলেছেন, ‘আমি যখনই চাইব এটি শেষ হোক, তখনই এটি শেষ হবে।’ তার এই মন্তব্য এমন এক সময়ে এলো যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের ওপর হামলা চালিয়ে যাচ্ছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েলের সাথে যৌথভাবে ইরানে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র। তবে ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ গত বুধবার এক ভিন্ন সুর ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, এই যুদ্ধ ‘কোনো সময়সীমা ছাড়াই চলবে’।

রয়টার্স এবং দ্য টাইমস অফ ইসরাইলের তথ্যানুযায়ী, কাৎজ আরও জানিয়েছেন যে, যতক্ষণ পর্যন্ত প্রয়োজন এবং ইসরাইল-মার্কিন যৌথ অভিযানের সমস্ত লক্ষ্য অর্জিত না হয়, ততক্ষণ পর্যন্ত এই যুদ্ধ চলবে। ট্রাম্পের মন্তব্যের সঙ্গে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর এই ভিন্ন অবস্থান আন্তর্জাতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিয়েনআনমেন স্কয়ারে চীনা বীরদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

যুদ্ধ ‘শীঘ্রই শেষ হবে’, এক্সিওসকে ট্রাম্পের দাবি; ইসরায়েলের ভিন্ন মত

আপডেট সময় : ০২:১৫:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬