ইরানের উচ্চপদস্থ ধর্মীয় নেতা মোজতবা খামেনির নিরাপত্তার দায়িত্ব দেশটির সবচেয়ে দুর্ধর্ষ কমান্ডো ইউনিট ‘নোপো’কে দেওয়া হয়েছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। এসব প্রতিবেদনে মোজতবা খামেনির জনসম্মুখে অনুপস্থিতি এবং তার স্বাস্থ্য নিয়ে বিভিন্ন জল্পনা-কল্পনার কথা উল্লেখ করা হয়েছে।
কিছু আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর থেকে ৫৬ বছর বয়সী মোজতবা আর জনসম্মুখে আসেননি। এসব প্রতিবেদনে আরও দাবি করা হয় যে, বাবার ওপর চালানো ওই হামলায় মোজতবা নিজেও গুরুতর আহত হন এবং বর্তমানে তিনি অত্যন্ত সুরক্ষিত একটি স্থানে চিকিৎসাধীন।
তবে ইরান সরকার এসব দাবি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে। ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, মোজতবা খামেনি পুরোপুরি সুস্থ ও নিরাপদ আছেন এবং তার স্বাস্থ্য নিয়ে প্রচারিত খবর ভিত্তিহীন।
রিপোর্টারের নাম 























