ঢাকা ১১:১২ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬

হরমুজ প্রণালী সংকটে ৪০ কোটি ব্যারেল জরুরি তেল ছাড়ার অনুমোদন দিল আইইএ

হরমুজ প্রণালীর ‘কার্যত বন্ধ’ হয়ে যাওয়ার কারণে সৃষ্ট জ্বালানি তেলের সরবরাহ ঘাটতি মোকাবিলায় আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) ৪০ কোটি ব্যারেল তেল ছাড়ার অনুমোদন দিয়েছে। আইইএ-এর নির্বাহী পরিচালক ফাতিহ বিরল এই ঘোষণা দিয়েছেন।

ফাতিহ বিরল জানান, আইইএ-এর ৩২টি সদস্য দেশ ‘সর্বসম্মতিক্রমে’ তাদের জরুরি তেলের মজুত থেকে এ যাবৎকালের সবচেয়ে বেশি পরিমাণ তেল বাজারে ছাড়ার পক্ষে ভোট দিয়েছে। তিনি বলেন, “তেলবাজারে আমরা যে ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি, তা সত্যিই অভূতপূর্ব। তাই আমি অত্যন্ত আনন্দিত যে আইইএ–এর সদস্য দেশগুলো অভূতপূর্ব পরিসরের একটি জরুরি সমষ্টিগত পদক্ষেপ নিয়েছে।”

আইইএ জানিয়েছে, সদস্য দেশগুলোর নিজস্ব পরিস্থিতি অনুযায়ী “যথোপযুক্ত সময়সীমার মধ্যে” এই জরুরি মজুত বাজারে ছাড়া হবে। সংস্থাটি আরও উল্লেখ করেছে যে, ১৯৯১, ২০০৫, ২০১১ এবং ২০২২ সালে দু’বার—এ পর্যন্ত মোট ছয়বার আইইএ সমন্বিতভাবে তেলের মজুত ছাড়ার অনুমোদন দিয়েছে।

বর্তমানে সদস্য দেশগুলোর কাছে ১০২ কোটি ব্যারেলের বেশি জরুরি মজুত রয়েছে এবং শিল্প খাতের কাছে সরকারের বাধ্যবাধকতার আওতায় আরও ৬০ কোটি ব্যারেল মজুত আছে বলে আইইএ জানিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, একজনের মৃত্যু; ৮৬ জনের বিরুদ্ধে মামলা

হরমুজ প্রণালী সংকটে ৪০ কোটি ব্যারেল জরুরি তেল ছাড়ার অনুমোদন দিল আইইএ

আপডেট সময় : ০৯:৫১:৫০ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬