ঢাকা ০৯:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

হরমুজ প্রণালি দিয়ে ‘এক লিটার তেলও’ পার হতে দেবে না ইরান: নতুন হুমকি

ইরানের খাতাম আল-আনবিয়া সামরিক কমান্ড সদর দফতরের একজন মুখপাত্র ঘোষণা করেছেন যে, তেহরানের প্রতিশোধমূলক পাল্টা হামলার নীতি “শেষ হয়েছে” এবং এখন তাদের বর্তমান নীতি হবে “আঘাতের বদলে আঘাত”। এই ঘোষণার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

মুখপাত্র ইব্রাহিম জোলফাকারি কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তেহরান হরমুজ প্রণালী দিয়ে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের মিত্রদের কাছে “এক লিটার তেলও” পৌঁছুতে দেবে না। তিনি আরও বলেন, “তাদের অনুগত যেকোনো জাহাজ বা ট্যাংকারকে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে গণ্য করা হবে।”

জোলফাকারি বিশ্বকে তেলের দাম বৃদ্ধির জন্য প্রস্তুত থাকতে বলেছেন। তিনি সতর্ক করে বলেন, “ব্যারেল প্রতি তেল ২০০ ডলার হওয়ার জন্য প্রস্তুত থাকুন, কারণ তেলের দাম এই অঞ্চলের নিরাপত্তার ওপর নির্ভরশীল যা আপনারা নষ্ট করেছেন।” তার এই বক্তব্য আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহ এবং মূল্য নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সারাদেশে বৃষ্টির পূর্বাভাস: স্বস্তির বার্তা নিয়ে আসছে প্রকৃতি

হরমুজ প্রণালি দিয়ে ‘এক লিটার তেলও’ পার হতে দেবে না ইরান: নতুন হুমকি

আপডেট সময় : ০৮:৪২:২৪ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬