ঢাকা ০৫:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬

মুক্তিযোদ্ধাদের সম্মান সবার আগে, নির্যাতিতদের পাশে থাকবে ডিএসসিসি: প্রশাসক

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে একাত্তরের মহান মুক্তিযুদ্ধের বীর মুক্তিযোদ্ধা এবং বিগত স্বৈরাচারী শাসনামলে বিচারবহির্ভূত হত্যা ও গুমের শিকার ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যদের সম্মানে এক বিশেষ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার নগর ভবন প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে ডিএসসিসি প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম সভাপতিত্ব করেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক আবদুস সালাম বলেন, “বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে আমরা স্বাধীন দেশ পেয়েছি, তাই তাদের সম্মান ও অধিকার সবার আগে নিশ্চিত করতে হবে। একই সঙ্গে, বিগত স্বৈরাচারী আমলে যারা নির্যাতনের শিকার হয়েছেন, তাদের জন্যও আমাদের কাজ করতে হবে।” তিনি আগামী স্বাধীনতা দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে ডিএসসিসির পক্ষ থেকে একটি বিশেষ অনুষ্ঠান আয়োজনেরও ঘোষণা দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ উপস্থিত ছিলেন। এছাড়াও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহ্বায়ক নঈম জাহাঙ্গীর এবং সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খাঁন মঞ্চে উপস্থিত ছিলেন। গুমের শিকার ব্যক্তিদের পরিবারগুলোর অরাজনৈতিক ও মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাক’-এর সমন্বয়ক সানজিদা ইসলাম তুলিও অনুষ্ঠানে সংহতি প্রকাশ করেন।

এই ইফতার ও দোয়া মাহফিলে বীর মুক্তিযোদ্ধা এবং নির্যাতিত পরিবারের প্রায় ছয় শতাধিক সদস্য অংশ নেন। ইফতারের পূর্বে আমন্ত্রিত অতিথিদের সম্মানে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। বক্তারা বীর মুক্তিযোদ্ধাদের অসামান্য অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করার পাশাপাশি গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান এবং ন্যায়বিচারের দাবি তোলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বোনের বাড়িতে বেড়াতে এসে যুবক খুন, শিশু গুলিবিদ্ধ

মুক্তিযোদ্ধাদের সম্মান সবার আগে, নির্যাতিতদের পাশে থাকবে ডিএসসিসি: প্রশাসক

আপডেট সময় : ০৮:৪৫:২০ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬