রাজধানীর স্বনামধন্য মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপিকা রওশন জাহান। প্রতিষ্ঠানটির সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ লায়লা আক্তারের চাকরির মেয়াদ শেষ হওয়ায় গত সোমবার গভর্নিং বডির অ্যাডহক কমিটির এক সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
নতুন এই দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষকে অভিনন্দন জানিয়েছেন শিক্ষা প্রতিষ্ঠানটির অভিভাবক ফোরামের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং অভিভাবক ঐক্য ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জিয়াউল কবির দুলু। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি আশা প্রকাশ করেন যে, রওশন জাহান নিরপেক্ষভাবে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের আস্থা অর্জনে সক্ষম হবেন এবং প্রতিষ্ঠানের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
তিনি আরও বলেন, সরকার দ্রুত এনটিআরসিএ-এর মাধ্যমে এই শিক্ষা প্রতিষ্ঠানে একজন যোগ্য অধ্যক্ষ নিয়োগ দেবে বলে আশা করা যায়। নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ প্রক্রিয়ায় নিরপেক্ষতা বজায় রেখে ভূমিকা পালনের জন্য তিনি গভর্নিং বডির সভাপতিসহ সকল সদস্যকে ধন্যবাদ জানান।
রিপোর্টারের নাম 
























