ঢাকা ০৫:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে ফিলিস্তিনে অভূতপূর্ব উল্লাস, সংহতির বার্তা

স্পেন ফিফা বিশ্বকাপ জয় করায় ফিলিস্তিনে আনন্দের বন্যা বইছে। গাজা ও অধিকৃত পশ্চিম তীরের বিভিন্ন স্থানে ফিলিস্তিনিরা অস্থায়ী পর্দায় খেলা উপভোগ করেন এবং অনেকে স্টেডিয়ামগুলোতেও ভিড় জমান। স্পেন ট্রফি জেতার পরপরই শুরু হয় তাদের উৎসব। রাস্তায় নেমে তারা বিজয় উদযাপন করেন।

দুই বছরেরও বেশি সময় ধরে চলমান ইসরায়েলি সামরিক অভিযানে ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজার বিভিন্ন এলাকায় জড়ো হয়ে ফিলিস্তিনিরা স্পেনের এই ঐতিহাসিক জয় উদযাপন করেন। তারা স্পেনের বিজয়কে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। এই উল্লাস শুধু ফুটবল বিশ্বকাপের জন্যই নয়, বরং ফিলিস্তিনের প্রতি স্পেন সরকারের চলমান সমর্থনের কারণেও তারা আনন্দিত।

অন্যদিকে, বিশ্বকাপ জয়ের আনন্দ উদযাপনের সময় স্পেনের বিভিন্ন শহরেও ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করতে দেখা যায় সমর্থকদের। উদযাপনের মিছিলে অনেককে ফিলিস্তিনের পতাকা বহন করতে এবং ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দিতে দেখা যায়। নিউজার্সিতে আর্জেন্টিনাকে পরাজিত করে স্পেন তাদের দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা নিশ্চিত করে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাটহাজারীর আনন্দবাজার সেতু: দুই বছরেও শেষ হয়নি নির্মাণ, জনদুর্ভোগ চরমে

স্পেনের বিশ্বকাপ জয়ে ফিলিস্তিনে অভূতপূর্ব উল্লাস, সংহতির বার্তা

আপডেট সময় : ১১:৫০:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬