ঢাকা ০২:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬

ঈদের ছুটিতে কাস্টমস কার্যক্রম চালু থাকবে: এনবিআরের নতুন নির্দেশনা

আসন্ন ঈদুল ফিতরের ছুটিতে কাস্টমস হাউসগুলোতে আমদানি-রপ্তানি কার্যক্রম সীমিত আকারে চালু রাখার নির্দেশনা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে, ঈদের দিন শুল্ক স্টেশনগুলো বন্ধ থাকবে।

এনবিআর-এর দ্বিতীয় সচিব (কাস্টমস নীতি) রেজাউল করিম স্বাক্ষরিত এক নির্দেশনায় জানানো হয়েছে যে, দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখতে আগামী ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত (ঈদের দিন ব্যতীত) সাপ্তাহিক ছুটি ও ঈদের ছুটির দিনগুলোতে আমদানি-রপ্তানি সংক্রান্ত কার্যক্রম সীমিত আকারে চলমান রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

ঢাকা, চট্টগ্রাম, বেনাপোল, আইসিডি, কমলাপুর, মোংলা, পানগাঁও কাস্টম হাউসের কমিশনারদের এই নির্দেশনা পাঠানো হয়েছে। এছাড়াও, ঢাকা (উত্তর), ঢাকা (পশ্চিম), ঢাকা (পূর্ব), ঢাকা (দক্ষিণ), চট্টগ্রাম, রাজশাহী, যশোর, খুলনা, সিলেট, রংপুর, কুমিল্লা কাস্টমসের এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কমিশনারদেরও একই নির্দেশনা প্রদান করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তৃণমূলের বিদায়ে ১৫ বছরের ‘জটা’ বিসর্জন দিলেন বিজেপি সমর্থক বানেশ্বর

ঈদের ছুটিতে কাস্টমস কার্যক্রম চালু থাকবে: এনবিআরের নতুন নির্দেশনা

আপডেট সময় : ০৯:৪৪:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬