ঢাকা ০২:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬

সাবমেরিন কেবলে নতুন ব্যান্ডউইডথ কিনলেই বিশেষ বোনাস অফার

সরকারের নির্বাচনী ইশতেহার ‘সবার জন্য দ্রুত এবং নির্ভরযোগ্য ইন্টারনেট’ বাস্তবায়ন নিশ্চিত করতে বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসি গ্রাহকদের জন্য দুটি বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে। এর ফলে আইএসপি, আইআইজি এবং অন্যান্য টেলিযোগাযোগ অপারেটররা আন্তর্জাতিক ব্যান্ডউইডথ ব্যবহারে আরও সাশ্রয়ী সুবিধা পাবেন।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ জসীম উদ্দিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি’র উপ-মহাব্যবস্থাপক (মার্কেটিং অ্যান্ড সেলস) ইঞ্জি. মো. আরিফুল হক জানিয়েছেন, এই বিশেষ প্রণোদনা প্যাকেজের মাধ্যমে আন্তর্জাতিক ব্যান্ডউইডথের মূল্য উল্লেখযোগ্যভাবে কমে আসবে। এর ফলে দেশের ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো উচ্চগতির ব্যান্ডউইডথ আরও সাশ্রয়ী মূল্যে ব্যবহার করতে পারবে এবং সাধারণ ইন্টারনেট ব্যবহারকারীরাও এর সুফল পাবেন। এটি ভারত থেকে ব্যান্ডউইডথ আমদানির উপর নির্ভরতা কমাবে এবং বৈদেশিক মুদ্রা সাশ্রয় করবে।

প্রথম প্যাকেজের আওতায় সি-মি-উই- ৪ সাবমেরিন কেবল সিস্টেমের কক্সবাজার–সিঙ্গাপুর রুটে নতুন আইপিএলসি ক্যাপাসিটি ক্রয়ের ক্ষেত্রে বিশেষ বোনাস সুবিধা প্রদান করা হবে। ২০০জি নতুন ক্যাপাসিটি কিনলে অতিরিক্ত ১০০জি ক্যাপাসিটি বিনামূল্যে দেওয়া হবে। একইভাবে, ১০জি নতুন ক্যাপাসিটি ক্রয়ের ক্ষেত্রে প্রতিটি ১০জি’র বিপরীতে আরও একটি ১০জি ক্যাপাসিটি বোনাস হিসেবে প্রদান করা হবে। বকেয়া থাকা গ্রাহকরাও ২০২৬ সালের মধ্যে বকেয়া পরিশোধের সুনির্দিষ্ট শিডিউলসহ পোস্ট-ডেটেড চেক প্রদান করলে এই সুবিধা গ্রহণ করতে পারবেন। এই অফারটি শুধুমাত্র নতুন অতিরিক্ত ক্যাপাসিটি ক্রয়ের ক্ষেত্রে প্রযোজ্য হবে এবং ক্যাপাসিটি থাকা পর্যন্ত ‘আগে আসলে আগে পাবেন’ ভিত্তিতে প্রদান করা হবে। এই প্যাকেজটি ১০ মার্চ থেকে কার্যকর হয়েছে।

এছাড়াও, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি’র আইপি ট্রানজিট সেবার অধীন শূন্য বকেয়া প্রিপেইড গ্রাহকদের জন্য “লিমিটেড ডেস্টিনেশন বোনাস ব্যান্ডউইডথ” নামে একটি নতুন প্যাকেজ চালু করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তৃণমূলের বিদায়ে ১৫ বছরের ‘জটা’ বিসর্জন দিলেন বিজেপি সমর্থক বানেশ্বর

সাবমেরিন কেবলে নতুন ব্যান্ডউইডথ কিনলেই বিশেষ বোনাস অফার

আপডেট সময় : ০৯:২৯:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬