ইরান জর্ডানের আকাবা বিমানবন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে। সেখানে অবস্থানরত মার্কিন সামরিক উড়োজাহাজ লক্ষ্য করে এই হামলা চালায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং (আইআরআইবি) প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি এই হামলার কথা জানায়। বিবৃতিতে আরও বলা হয়, আকাবা বিমানবন্দরে মার্কিন সি-১৭ পরিবহন বিমান এবং পি-৮ নজরদারি উড়োজাহাজ লক্ষ্য করে ওই হামলা করা হয়েছে এবং এতে কয়েকটি উড়োজাহাজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিবৃতিতে আরো দাবি করা হয় যে, জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে মার্কিন বাহিনীর ব্যবহৃত ২০টি হ্যাঙ্গার ধ্বংস করা হয়েছে। এর পাশাপাশি, কুয়েতের আলি আল সালেম বিমানঘাঁটিতেও মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে ইরান। ড্রোন হামলায় যুক্তরাষ্ট্রের একটি আগাম সতর্কীকরণ রাডার-ব্যবস্থা ধ্বংস হয়েছে বলে দাবি করেছে আইআরজিসি।
রিপোর্টারের নাম 

























