অর্থ পাচারের অভিযোগে অভিযুক্ত ঢাকা ওয়াসার অপসারণকৃত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আব্দুস সালাম বেপারী এবং তার স্ত্রী মাহবুবুন্নেছার বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। একইসঙ্গে, তাদের স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্য অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) সরবরাহের জন্য একাধিক সংস্থাকে নির্দেশনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার সিআইডির আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালত এই আদেশ প্রদান করেন।
রিপোর্টারের নাম 























