ঢাকা ০৫:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে ইউএনডিপি-র সঙ্গে অংশীদারিত্ব জোরদারের আশা

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর আবাসিক প্রতিনিধি স্টিফেন লিলার। গতকাল মঙ্গলবার রাজধানীর বেইলি রোডে অবস্থিত পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সে মন্ত্রীর দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

এই সাক্ষাৎকালে মন্ত্রী পার্বত্য অঞ্চলের সামগ্রিক উন্নয়নে ইউএনডিপির দীর্ঘমেয়াদী সহযোগিতা এবং বিভিন্ন প্রকল্পের অবদানের ভূয়সী প্রশংসা করেন। তিনি আশা প্রকাশ করেন যে, ভবিষ্যতে বাংলাদেশ সরকার ও ইউএনডিপির মধ্যেকার দ্বিপাক্ষিক সম্পর্ক এবং উন্নয়নমূলক অংশীদারিত্ব আরও শক্তিশালী ও সুদৃঢ় হবে।

বৈঠকের শুরুতে, স্টিফেন লিলার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের জন্য মন্ত্রী দীপেন দেওয়ানকে আন্তরিক অভিনন্দন জানান। তিনি ভবিষ্যতে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আরও ইতিবাচক ও ফলপ্রসূ সম্পর্ক গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।

আলোচনায় পার্বত্য চট্টগ্রামের চলমান উন্নয়ন কর্মকাণ্ড এবং সেখানকার মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়। উভয় পক্ষই টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে সম্মিলিতভাবে কাজ করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

এই সৌজন্য সাক্ষাৎকালে ইউএনডিপির ডেপুটি রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ মিজ সোনালী দয়ারত্নে, পিস অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাডভাইজার মিজ আন্নে হাগুড, অ্যাসিস্ট্যান্ট রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ সরদার মো. আসাদুজ্জামান এবং ইন্টারন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইজার ইয়্যুগেস প্রাধানাং উপস্থিত ছিলেন। এছাড়াও মন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) রবীন্দ্র চাকমা বৈঠকে অংশ নেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জনগণের প্রতি দায়বদ্ধতা প্রমাণ করেছে বিএনপি সরকার: অর্থমন্ত্রী

পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে ইউএনডিপি-র সঙ্গে অংশীদারিত্ব জোরদারের আশা

আপডেট সময় : ০২:৫২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬