মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১১:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬

শিবগঞ্জে মাটিবোঝাই ট্রাক্টরের নিচে চাপা পড়ে মাদ্রাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি মাটিবোঝাই ট্রাক্টরের নিচে চাপা পড়ে ইমন আলী (১২) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে উপজেলার কর্ণখালী ব্রিজের উপর এই দুর্ঘটনা ঘটে। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির এই তথ্য নিশ্চিত করেছেন। নিহত ইমন আলী শিবগঞ্জ উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের নরসিংহপুর ইংলিশ গ্রামের সামির আলীর ছেলে এবং স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করত।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন বিকেলে ইমন আলী কর্ণখালী ব্রিজের উপর তার সাইকেল নিয়ে দাঁড়িয়ে ছিল। ঠিক সেই মুহূর্তে মির্জাপুর থেকে আসা একটি বেপরোয়া মাটি ভর্তি ট্রাক্টর তাকে সজোরে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ইমন আলী গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়। খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই বিপ্লবের সেই বিভীষিকা: হাসপাতালের রক্তাক্ত দিনগুলোর স্মৃতিচারণ

শিবগঞ্জে মাটিবোঝাই ট্রাক্টরের নিচে চাপা পড়ে মাদ্রাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ১০:০২:৫৭ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬