মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১২:২৫ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬

জবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষ: সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকের ওপর হামলা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার ক্যাম্পাস এলাকায় দিনভর চলা এই ধাওয়া-পাল্টা ধাওয়ার সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের অর্থ সম্পাদক ও পেশাদার সাংবাদিক কায়েস। বর্তমানে তিনি গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল থেকে ক্যাম্পাসে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক কায়েস হামলার মুখে পড়েন। সহকর্মীরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। পরবর্তীতে অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

আহত সাংবাদিক কায়েস জানান, সংঘর্ষের সময় তিনি সংবাদ সংগ্রহের জন্য ছবি ও তথ্য নিচ্ছিলেন। এ সময় ছাত্রদলের এক কর্মী তাকে ডেকে নিয়ে অতর্কিত মারধর শুরু করে। সাংবাদিক পরিচয় দেওয়ার পরও তাকে রেহাই দেওয়া হয়নি এবং মাথায় গুরুতর আঘাত করা হয়েছে।

এই ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব। এক বিবৃতিতে সংগঠনটির নেতারা বলেন, সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের ওপর হামলা মুক্ত সাংবাদিকতার অন্তরায়। তারা এই হামলার সাথে জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এবং ক্যাম্পাসে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই বিপ্লবের সেই বিভীষিকা: হাসপাতালের রক্তাক্ত দিনগুলোর স্মৃতিচারণ

জবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষ: সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকের ওপর হামলা

আপডেট সময় : ০৪:০৬:২২ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬