কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্ষং ইউনিয়নের কান্জরপাড়া এলাকা থেকে অপহৃত ১২ বছর বয়সী শিশু মো. সাদেক মুক্তিপণ দিয়ে পরিবারের কাছে ফিরেছে। গত ৩ আগস্ট দুপুরে বাড়ির কাছ থেকে নিখোঁজ হওয়ার পর তাকে অপহরণ করা হয়েছিল বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
অপহৃতের পরিবার জানায়, সাদেক নিখোঁজ হওয়ার পর অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করে ১ লাখ ৪০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। পরে দীর্ঘ দরকষাকষির পর ৫০ হাজার টাকা দিতে বাধ্য হয় পরিবার। অপহরণকারীদের দেওয়া একটি নির্দিষ্ট মোবাইল ব্যাংকিং নম্বরে টাকা পাঠানোর পর শিশুটিকে ছেড়ে দেওয়া হয়।
এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। তারা এলাকায় অপহরণ ও অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ এবং অপহরণকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। টেকনাফ মডেল থানা পুলিশ জানিয়েছে, বিষয়টি আনুষ্ঠানিকভাবে তাদের জানানো হয়নি, তবে তারা স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সজাগ রয়েছে।
রিপোর্টারের নাম 
























