মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১২:২৯ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬

ট্রাম্পের সঙ্গে সখ্যই এখন ফিফা প্রধান ইনফান্তিনোর গলার কাঁটা

বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বিক্রির উচ্চাভিলাষী পরিকল্পনা ভেস্তে যাওয়ার পর থেকে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সময়টা ভালো যাচ্ছে না। একের পর এক সমালোচনা এবং বিভিন্ন ফুটবল কনফেডারেশনের অবস্থান পরিবর্তনের মুখে তিনি কার্যত একঘরে হয়ে পড়েছেন। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার দীর্ঘদিনের ঘনিষ্ঠতা এখন বড় ধরনের অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

ইনফান্তিনো চেয়েছিলেন ফিফার বড় টুর্নামেন্টগুলোর বাণিজ্যিক স্বত্বের প্রায় ২০ শতাংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রি করে ৪২০ কোটি ডলারের একটি বিশাল তহবিল সংগ্রহ করতে। ‘ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ’ নামের এই প্রকল্পে ট্রাম্পের পরিবারের ঘনিষ্ঠজনদের সংশ্লিষ্টতার খবর চাউর হলে ফুটবল বিশ্বে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। প্রবল বিরোধিতার মুখে শেষ পর্যন্ত তিনি সেই পরিকল্পনা থেকে পিছিয়ে আসতে বাধ্য হন।

পরিকল্পনা বাতিল হলেও ইনফান্তিনোর ওপর চাপ কমেনি। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, তিনি বারবার ট্রাম্পের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হচ্ছেন। এমনকি মার্কিন প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের চেষ্টাও সফল হয়নি। ২০১৮ সাল থেকে ট্রাম্পের সঙ্গে ইনফান্তিনোর যে সুসম্পর্ক গড়ে উঠেছিল, তা এখন ফিফা প্রধানের জন্য হিতে বিপরীত হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই বিপ্লবের সেই বিভীষিকা: হাসপাতালের রক্তাক্ত দিনগুলোর স্মৃতিচারণ

ট্রাম্পের সঙ্গে সখ্যই এখন ফিফা প্রধান ইনফান্তিনোর গলার কাঁটা

আপডেট সময় : ০৯:১২:০৫ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬