মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১২:২৫ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬

বকশীবাজারে ছাত্রদল-শিবির সংঘর্ষ: আলিয়া মাদ্রাসার হলে ভাঙচুর ও তালা

রাজধানীর বকশীবাজারে সরকারি মাদ্রাসা-ই-আলিয়া এলাকায় জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকেল থেকে শুরু হওয়া এই উত্তেজনার একপর্যায়ে শিবিরের নেতা-কর্মীরা এলাকা ত্যাগ করলে মাদ্রাসার একমাত্র আবাসিক হল ‘আল্লামা কাশগরী (রহ.)’ নিয়ন্ত্রণে নেয় ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীরা। এ সময় হলের বেশ কিছু কক্ষে ভাঙচুর চালিয়ে ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ২০২৪ সালের জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত একটি সেমিনারকে কেন্দ্র করে ছাত্রশিবির ও জাতীয় ছাত্রশক্তির মধ্যে বিরোধের সূত্রপাত হয়। সেই ঘটনার জেরে বিকেলে আলিয়া মাদ্রাসা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুই পক্ষের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

সন্ধ্যা ৬টার দিকে যুবদলের ঢাকা মহানগর দক্ষিণের সদস্যসচিব রবিউল ইসলাম নয়নের নেতৃত্বে নেতা-কর্মীরা হলের ভেতরে প্রবেশ করেন। অভিযোগ উঠেছে, বিগত আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে শিবিরের নিয়ন্ত্রণে থাকা কক্ষগুলোতে ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে। সাধারণ শিক্ষার্থীদের হল থেকে বের করে দিয়ে প্রধান ফটকে তালা লাগিয়ে দেওয়া হয়। এ সময় মাদ্রাসার অধ্যক্ষকেও হেনস্তা করার অভিযোগ উঠেছে।

মাদ্রাসা শাখা শিবিরের সভাপতি আব্দুল আলিম অভিযোগ করেছেন, ছাত্রদলের নেতা-কর্মীরা হলে ঢুকে শিক্ষার্থীদের ল্যাপটপ, মোবাইল ও প্রয়োজনীয় জিনিসপত্র ছিনিয়ে নিয়েছে এবং আসবাবপত্র ভাঙচুর করেছে। তবে ছাত্রদল নেতা মো. ইব্রাহীম এই অভিযোগ অস্বীকার করে বলেন, সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে হলে তালা দেওয়া হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হলে তা খুলে দেওয়া হবে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই বিপ্লবের সেই বিভীষিকা: হাসপাতালের রক্তাক্ত দিনগুলোর স্মৃতিচারণ

বকশীবাজারে ছাত্রদল-শিবির সংঘর্ষ: আলিয়া মাদ্রাসার হলে ভাঙচুর ও তালা

আপডেট সময় : ০৪:০৭:২২ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬