মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১২:২৮ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে আজ মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘বর্ষা বিপ্লবের গান’

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বিজয় স্মরণে আজ বুধবার বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আয়োজিত হতে যাচ্ছে বিশেষ কনসার্ট ‘বর্ষা বিপ্লবের গান’। দেশের বর্তমান গণতান্ত্রিক অগ্রযাত্রার প্রেক্ষাপটে আয়োজিত এই অনুষ্ঠানে পারসা মাহজাবীন, সেজান, আসিফ আকবর, শিরোনামহীন, আর্ক ও আর্টসেলের মতো জনপ্রিয় শিল্পী ও ব্যান্ডদলগুলো সংগীত পরিবেশন করবে।

মুনসুন কালচারাল অ্যালায়েন্সের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব তাহসিন রিয়াজ। আয়োজকরা জানিয়েছেন, বিকেল ৩টা থেকেই কনসার্টের মূল পর্ব শুরু হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বর্তমান জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। বিশেষ অতিথি হিসেবে হুইপ নূর-ই-আলম এবং বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলামের উপস্থিত থাকার কথা রয়েছে। জুলাই বিপ্লবের চেতনাকে সমুন্নত রাখতে এবং তরুণ প্রজন্মের মধ্যে সেই সংগ্রামের ইতিহাস ছড়িয়ে দিতেই এই সাংস্কৃতিক আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই বিপ্লবের সেই বিভীষিকা: হাসপাতালের রক্তাক্ত দিনগুলোর স্মৃতিচারণ

জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে আজ মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘বর্ষা বিপ্লবের গান’

আপডেট সময় : ০৪:০৬:৩১ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬