চট্টগ্রামের আনোয়ারায় ইটের ট্রাক আটকে ২০ হাজার টাকা চাঁদা দাবি করার অভিযোগে আনিসুর রহমান টিপু (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে ঘটনাস্থল থেকে তাকে আটক করা হয়। সোমবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ভুক্তভোগী ট্রাকের মালিক মো. ইদ্রীস জানান, অভিযুক্ত টিপু এর আগেও তার ট্রাক থেকে চাঁদা চেয়েছিল। রোববার রাতে ট্রাক আটকে ২০ হাজার টাকা দাবি করে এবং টাকা না দিলে গাড়ি ছাড়বে না বলে জানায়। নিরুপায় হয়ে তিনি ৯৯৯-এ ফোন করে পুলিশের সহায়তা নেন। আনোয়ারার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুনায়েত চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, টিপুর বিরুদ্ধে থানায় চাঁদাবাজি, ছিনতাই ও ইয়াবাসহ একাধিক মামলা রয়েছে এবং সে একাধিকবার কারাবাসও করেছে।
রিপোর্টারের নাম 

























