মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১১:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬

ঝিনাইদহে দুটি মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৭ নেতাকর্মী আটক

ঝিনাইদহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান জীবনসহ ৭ জনকে আটক করে তিনটি বাসে অগ্নিসংযোগ ও একটি পেট্রোল পাম্প ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। সোমবার (৯ মার্চ) দুপুরে আগুনে পুড়ে যাওয়া বাস মালিকদের পক্ষে সাইফ নোমান এবং সৃজনী ফিলিং স্টেশনের পক্ষে শামসুল কবীর মিলন বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় পৃথক দুটি মামলা দায়ের করেন। পুলিশ সুপার মাহফুজ আফজাল সাক্ষরিত এক প্রেস নোটে এসব তথ্য জানানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, ঝিনাইদহ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক আশিকুর রহমান জীবন, যুগ্ম আহ্বায়ক এজাজ হাসান অন্তর মাহমুদ, ‘দ্য রেড জুলাই’-এর আহ্বায়ক আবু হাসনাত তানাঈম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঝিনাইদহ জেলা কমিটির সহ-যুগ্ম আহ্বায়ক হুমায়ন কবির, তাশদিদ হাসান এবং রাসেল আহমেদ।

পুলিশ সুপার কার্যালয় থেকে জানানো হয়েছে, গত ৭ মার্চ রাতে ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস-টার্মিনাল এলাকায় আওয়ামী লীগ নেতা ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুন অর রশিদের তাজ ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে পাম্প কর্মচারীদের হামলায় নিহত হন বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আল মিরাজ নীরব। ঘটনার পরপরই র‌্যাব ও পুলিশ হত্যার সঙ্গে জড়িত পাম্পের ৩ কর্মচারীকে আটক করে। নীরব হত্যার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা আওয়ামী লীগ নেতার মালিকানাধীন পেট্রোল পাম্পটিতে ভাঙচুরের চেষ্টা চালায়। পুলিশের তৎপরতায় তারা একই মালিকের অপর আরাপপুর সৃজনী ফিলিং স্টেশনে হামলা চালিয়ে ভাঙচুর করে। ঘটনার দিন রাত সোয়া তিনটার দিকে ঝিনাইদহ বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা রয়েল পরিবহনের দুটি এবং জে-লাইন পরিবহনের একটি বাসে তারা অগ্নিসংযোগ করে।

প্রেস নোটে আরও বলা হয়েছে, পেট্রোল পাম্প ভাঙচুর ও তিনটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় সিসিটিভি ফুটেজ, তথ্য প্রযুক্তি ব্যবহার এবং মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে হামলাকারীদের শনাক্ত করা হয়েছে। এদিকে, ৭ নেতাকর্মী আটকের ব্যাপারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক তারেক রেজা জানিয়েছেন, প্রতিটি অপরাধই আইনের দৃষ্টিতে গর্হিত কাজ এবং তিনি প্রকৃত অপরাধীর বিচার চান। তবে, পেট্রোল পাম্প ভাঙচুর ও বাসে অগ্নিসংযোগের ঘটনায় যাদের গ্রেফতার দেখানো হচ্ছে, তাদের মধ্যে অনেকেই নিরপরাধ বলে তিনি দাবি করেন এবং আইনের প্রয়োগ যেন যথাযথভাবে হয়, সে বিষয়ে তিনি মন্তব্য করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই বিপ্লবের সেই বিভীষিকা: হাসপাতালের রক্তাক্ত দিনগুলোর স্মৃতিচারণ

ঝিনাইদহে দুটি মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৭ নেতাকর্মী আটক

আপডেট সময় : ০৯:৫৯:২৬ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬