মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১১:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬

ডোবার পানি সেচতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মর্মান্তিক মৃত্যু

শেরপুরের নকলায় ডোবার পানি সেচতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বোরহান উদ্দিন (৩০) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টার সময় পৌরসভার মমিনাকান্দা এলাকায় এই ঘটনা ঘটে। নিহত বোরহান মমিনাকান্দা গ্রামের আব্দুল বারেকের ছেলে।

স্থানীয়রা জানায়, বোরহান উদ্দিন বৈদ্যুতিক মোটর ব্যবহার করে ডোবার পানি সেচ করছিলেন। সেসময় বৈদ্যুতিক তারের লিকেজ থেকে ডোবার পানি বিদ্যুতায়িত হয়ে যায়। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মারা যান। খবর পেয়ে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মালিহা নুঝাত তাকে মৃত ঘোষণা করেন। নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ বিষয়টি নিশ্চিত করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই বিপ্লবের সেই বিভীষিকা: হাসপাতালের রক্তাক্ত দিনগুলোর স্মৃতিচারণ

ডোবার পানি সেচতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ০৯:৫৯:১৭ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬