ঢাকা ১২:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬

ভারতে আটক দুই বাংলাদেশিকে ফেরত চাওয়ার প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ

ভারতের কলকাতায় আটক দুই বাংলাদেশিকে ফেরত আনার ব্যাপারে দেশটির কাছে কনস্যুলার অ্যাক্সেস চেয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানিয়েছেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যার অভিযোগে আটককৃতদের পরিচয় যাচাই এবং তাদের ফেরত আনার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী বলেন, কলকাতা পুলিশ হাদি হত্যাকাণ্ডে সন্দেহভাজন হিসেবে দুজনকে গ্রেপ্তার করেছে এবং তাদের ১৪ দিনের রিমান্ডে নিয়েছে। তিনি আরও জানান, কনস্যুলার অ্যাক্সেস পেলে বাংলাদেশের কর্মকর্তারা বন্দিদের পরিচয় নিশ্চিত করতে পারবেন। ভারতের সাথে বন্দি বিনিময় চুক্তি রয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, আসামিদের পরিচয় শনাক্ত হলে চুক্তির মাধ্যমে তাদের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে। তবে, কতদিনের মধ্যে তাদের ফিরিয়ে আনা সম্ভব তা সুনির্দিষ্ট করে বলতে পারেননি তিনি।

উল্লেখ্য, গত বছরের ১২ই ডিসেম্বর ঢাকার পল্টনে ওসমান হাদি গুলিবিদ্ধ হন এবং ১৮ই ডিসেম্বর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রবীন্দ্রনাথের চিত্রকর্ম: তুলির আঁচড়ে এক অনন্য সৃজনশীল জগৎ

ভারতে আটক দুই বাংলাদেশিকে ফেরত চাওয়ার প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ

আপডেট সময় : ০৭:৪২:৫৫ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬