ঢাকা ০৮:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

শাহজালাল বিমানবন্দরে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক যাত্রী আটক

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা বাহিনীর তৎপরতায় বিপুল পরিমাণ ইয়াবাসহ এক যাত্রীকে আটক করা হয়েছে। সোমবার সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে। আটককৃত যাত্রীর নাম সাইদুল ইসলাম, যার বাড়ি ঢাকার দোহার উপজেলার মধুরচর এলাকায়।

জানা গেছে, সাইদুল ইসলাম ইউএস-বাংলা এয়ারলাইন্সের সৌদি আরবগামী ফ্লাইটে (বিএস-৩৮১) যাত্রী হিসেবে যাচ্ছিলেন। বিমানবন্দরে তার ব্যাগে তল্লাশি চালিয়ে ৪ হাজার ৩৬৪টি ইয়াবা উদ্ধার করা হয়। এই ঘটনায় সিকিউরিটি সুপারভাইজার মোর্শেদা তাৎক্ষণিকভাবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে অবহিত করেন। খবর পেয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা ঘটনাস্থলে এসে ইয়াবাগুলো জব্দ করেন এবং অভিযুক্তকে হেফাজতে নেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উথলী রেলস্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি পেশ

শাহজালাল বিমানবন্দরে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক যাত্রী আটক

আপডেট সময় : ০৭:৪২:৪৬ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬