ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক এফ এম সিদ্দিকী

অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকীকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব সঞ্জীব দাশ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সোমবার এই তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, মহামান্য রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদনক্রমে ‘বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯৮ (২০২৫ সনের ১২ নং অধ্যাদেশ দ্বারা সংশোধিত)’-এর ১২ ধারা অনুযায়ী ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের প্রাক্তন অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকীকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে।

তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর। উপাচার্য হিসেবে তিনি বেতন-ভাতাসহ বিধি মোতাবেক অন্যান্য সুবিধা ভোগ করবেন এবং সংশ্লিষ্ট আইনের ১৪ ধারা অনুযায়ী তার দায়িত্ব পালন করবেন। তবে, রাষ্ট্রপতি ও আচার্য প্রয়োজন অনুযায়ী যেকোনো সময় এই নিয়োগ বাতিল করতে পারবেন। জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রবীন্দ্রনাথের চিত্রকর্ম: তুলির আঁচড়ে এক অনন্য সৃজনশীল জগৎ

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক এফ এম সিদ্দিকী

আপডেট সময় : ০৭:৪১:৪০ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬