জ্বালানি তেল নিয়ে উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে দেশের প্রধান তেলের ডিপোগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী মোতায়েনের নির্দেশনা দেওয়া হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় থেকে সম্প্রতি এক বার্তায় এই নির্দেশনা জারি করা হয়।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জ্বালানি তেল বিপণনে অস্বাভাবিক চাহিদা বৃদ্ধির কারণে দেশের বিভিন্ন ডিপো থেকে ডিলাররা চাহিদা অনুযায়ী তেল পাচ্ছেন না। এর ফলে চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গায় প্রধান স্থাপনাসহ খুলনা জেলার দৌলতপুর, সিরাজগঞ্জ জেলার বাঘাবাড়ি, নারায়ণগঞ্জ জেলার গোদনাইল ও ফতুল্লা, দিনাজপুর জেলার পার্বতীপুর এবং বরিশাল ডিপোতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে।
দেশের জ্বালানি তেলের এই ডিপোগুলো গুরুত্বপূর্ণ স্থাপনা (কেপিআই) হিসেবে বিবেচিত হওয়ায় জরুরি ভিত্তিতে সেগুলোর নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত প্রয়োজন। এ পরিপ্রেক্ষিতে, উল্লিখিত বিপণন কোম্পানিগুলোর স্থাপনার সার্বিক নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে দ্রুত সেনাবাহিনী মোতায়েনের জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
রিপোর্টারের নাম 
























