আগামী ৩ মে থেকে শুরু হচ্ছে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন। চার দিনব্যাপী এই সম্মেলন শেষ হবে ৬ মে। প্রধানমন্ত্রী তারেক রহমান ৩ মে সকাল সাড়ে ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই সম্মেলনের উদ্বোধন করবেন।
আজ সোমবার মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সমন্বয় শাখা থেকে সব সচিব এবং মন্ত্রী-প্রতিমন্ত্রীদের একান্ত সচিবদের কাছে চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে ডিসি সম্মেলনের পূর্ব প্রস্তুতি নেওয়ার কথা বলা হয়েছে।
চিঠিতে আরও জানানো হয়, সম্মেলন চলাকালে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সিনিয়র সচিব এবং সচিবেরা উপস্থিত থাকবেন। তারা জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের মূল্যবান উপদেশ ও দিকনির্দেশনা দেবেন।
উল্লেখ্য, এর আগে ২০২৪ সালের মার্চ মাসে এবং ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে দুটি জেলা প্রশাসক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।
রিপোর্টারের নাম 
























