ঢাকা ১১:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল দ্রুত চালুর বিষয়ে জাইকার সহযোগিতা চাইল বাংলাদেশ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কার্যক্রম দ্রুত শুরু করার বিষয়ে জাপানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম (রিতা) এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বাংলাদেশে জাইকার চিফ রিপ্রেজেন্টেটিভ মি. ইচিগুচি তমোহিদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে এই সহযোগিতা কামনা করেন।

সোমবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশ ও জাপানের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমে জাইকার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করা হয়।

এ সময় জাইকার চিফ রিপ্রেজেন্টেটিভ মি. ইচিগুচি তমোহিদে বাংলাদেশের বর্তমান সরকারের উন্নয়ন কার্যক্রমে সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। এছাড়াও দেশের পর্যটন খাতের উন্নয়নে জাইকার পক্ষ থেকে বাংলাদেশকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাতে ঢাকার সহযোগিতা চাইল ভারত

বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল দ্রুত চালুর বিষয়ে জাইকার সহযোগিতা চাইল বাংলাদেশ

আপডেট সময় : ০৬:২৬:০৩ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬