ঢাকা ০৮:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

মধ্যপ্রাচ্য সংঘাতে ৪ বাংলাদেশি নিহত, আহত ১৪; প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান

মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল সংঘাত শুরুর পর থেকে এ পর্যন্ত চারজন বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে বাহরাইনে একজন, দুবাইয়ে একজন এবং সৌদি আরবে দুজন রয়েছেন। সোমবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইয়ে নিহত মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বাসিন্দা আহমদ আলীর মরদেহ গ্রহণ শেষে সাংবাদিকদের এই তথ্য জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

প্রতিমন্ত্রী বলেন, এই সংকটের শুরু থেকেই প্রধানমন্ত্রী পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সকলকে যাত্রীদের থাকার ব্যবস্থা এবং তাদের সংকট নিরসনে সমন্বয় করে কাজ করার নির্দেশনা দিয়েছেন। তিনি আরও জানান, সৌদি আরবে নিহত টাঙ্গাইল ও কিশোরগঞ্জের বাসিন্দাদের পরিবারের সঙ্গে কথা হয়েছে এবং প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাদের প্রতি সহমর্মিতা ও সহযোগিতা করা হবে। লাশ যেন পরিবারের কাছে পৌঁছে দেওয়া যায়, সে বিষয়েও আলোচনা হয়েছে। এ পর্যন্ত প্রায় ১৪ জন বাংলাদেশি আহত হওয়ার তথ্য পাওয়া গেছে এবং সংশ্লিষ্ট দেশের দূতাবাসগুলো তাদের পূর্ণাঙ্গ সেবা প্রদান করছে।

প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, সংঘাতপূর্ণ ও আক্রমণের লক্ষ্যবস্তু হতে পারে এমন এলাকাগুলো যতটা সম্ভব এড়িয়ে চলতে হবে। এছাড়া, সতর্কতার সাইরেনসহ সংশ্লিষ্ট দেশগুলোর দেওয়া দিকনির্দেশনা মেনে চলতে হবে। তিনি আরও সতর্ক করে বলেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের আর্থিক ও বাণিজ্যিক সম্পর্ক রয়েছে, তাই তাদের দেশের আইনবিরোধী কোনো বিষয়বস্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা থেকে বিরত থাকতে হবে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এ সময় বলেন, এটি অত্যন্ত হৃদয়বিদারক একটি পরিস্থিতি। তিনি জোর দিয়ে বলেন, বাংলাদেশের নাগরিকদের নিরাপত্তা সব সময়ই সরকারের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উথলী রেলস্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি পেশ

মধ্যপ্রাচ্য সংঘাতে ৪ বাংলাদেশি নিহত, আহত ১৪; প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান

আপডেট সময় : ০৫:২০:২৩ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬