ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মুহা. মনিরুজ্জামান। সোমবার স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়েছে।
অফিস আদেশ অনুযায়ী, মুহা. মনিরুজ্জামান অতিরিক্ত দায়িত্ব হিসেবে এই পদে নিয়োগ পেয়েছেন এবং তিনি প্রচলিত বিধিবিধান অনুযায়ী অতিরিক্ত দায়িত্ব ভাতা পাবেন। বর্তমানে তিনি স্থানীয় সরকার বিভাগের পানি সরবরাহ অনুবিভাগের অতিরিক্ত সচিবের দায়িত্বে রয়েছেন।
রিপোর্টারের নাম 
























