ঢাকা ১১:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

মিরপুরের এলএ প্লাজায় ভয়াবহ আগুন: ২৩ জনকে জীবিত উদ্ধার, দেড় ঘণ্টায় নিয়ন্ত্রণে

রাজধানীর মিরপুর-২ নম্বর এলাকায় অবস্থিত ১১ তলা বাণিজ্যিক ভবন এলএ প্লাজার তৃতীয় তলায় লাগা আগুন প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। স্টেডিয়ামের বিপরীত পাশে অবস্থিত এই ভবনে সোমবার দুপুরে আগুন লাগে।

এই ঘটনায় ভবনের বিভিন্ন তলায় আটকা পড়া ১৩ জন পুরুষ ও ১০ জন নারীসহ মোট ২৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃতদের মধ্যে একজন নারীকে শ্বাসকষ্টজনিত সমস্যায় চিকিৎসার জন্য সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে সুস্থ আছেন।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, দুপুর ১টা ৫২ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার পর ১টা ৫৮ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পর্যায়ক্রমে মোট ৭টি ইউনিট আগুন নেভাতে কাজ করে। দীর্ঘ চেষ্টার পর বিকেল ৩টা ২২ মিনিটে আগুন সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে আসে।

উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিস সদস্যরা অত্যন্ত দক্ষতার সাথে ভবনের বিভিন্ন তলা থেকে আটকে পড়া ব্যক্তিদের নিরাপদে বের করে আনেন। শুরুতে চারজনকে উদ্ধার করা হয় এবং পরবর্তীতে ধাপে ধাপে উদ্ধার অভিযান জোরদার করা হলে আরও ১৬ জনকে উদ্ধার করা সম্ভব হয়। এরপর আরও কয়েক দফা তল্লাশি ও উদ্ধার অভিযানে বাকিদের বের করে আনা হলে মোট উদ্ধারকৃতের সংখ্যা ২৩ জনে দাঁড়ায়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাতে ঢাকার সহযোগিতা চাইল ভারত

মিরপুরের এলএ প্লাজায় ভয়াবহ আগুন: ২৩ জনকে জীবিত উদ্ধার, দেড় ঘণ্টায় নিয়ন্ত্রণে

আপডেট সময় : ০৫:১৭:০৯ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬