রাজধানীতে কোনো ধরনের চাঁদাবাজি বরদাস্ত করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আব্দুস সালাম। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ফুটপাত বা অন্য কোথাও চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে প্রধানমন্ত্রীরও কড়া নির্দেশনা রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
সোমবার সকালে পুরান ঢাকার সিদ্দিক বাজার কমিউনিটি সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডিএসসিসি প্রশাসক এই হুঁশিয়ারি দেন।
তিনি আরও বলেন, নগরী পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা শুধু সিটি করপোরেশনের একার পক্ষে সম্ভব নয়। এর জন্য নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা একান্ত প্রয়োজন। বর্জ্য অপসারণের জন্য যারা টেন্ডার নিয়েছেন, তাদের নির্ধারিত ১০০ টাকার বেশি অর্থ আদায় করার অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে তাদের টেন্ডার বাতিল করা হবে।
উদ্বোধন অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনও উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 
























