ঢাকা ১১:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

লন্ডনে কমনওয়েলথ পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন ড. খলিলুর রহমান

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান লন্ডনে অনুষ্ঠিত ২৬তম কমনওয়েলথ পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়েছেন। এই সম্মেলনে ৫৬টি সদস্য রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীরা পারস্পরিক সহযোগিতা জোরদার করা এবং চলতি বছরের শেষ দিকে অনুষ্ঠিতব্য কমনওয়েলথ শীর্ষ সম্মেলনের প্রস্তুতি নিয়ে আলোচনা করেন।

লন্ডনের ল্যাঙ্কাস্টার হাউসে অনুষ্ঠিত এই বৈঠকে কমনওয়েলথভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী ও ঊর্ধ্বতন প্রতিনিধিরা বর্তমান বৈশ্বিক চ্যালেঞ্জ এবং সংস্থার ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। লন্ডনে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদলে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

বৈঠকে বর্তমান বৈশ্বিক পরিস্থিতি, বিশেষ করে নিয়মতান্ত্রিক আন্তর্জাতিক ব্যবস্থার অবক্ষয় এবং বৈশ্বিক প্রতিষ্ঠান ও রীতিনীতির সামনে ক্রমবর্ধমান চ্যালেঞ্জগুলো নিয়ে পররাষ্ট্রমন্ত্রীরা মতবিনিময় করেন। বিশ্বজুড়ে নতুন করে দেখা দেওয়া চ্যালেঞ্জগুলো মোকাবিলায় কমনওয়েলথের ভূমিকা এবং সদস্য দেশগুলোর সম্মিলিত সমৃদ্ধির লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা আরও বাড়ানোর উপায় নিয়েও তাঁরা আলোচনা করেন।

আগামী ১ থেকে ৪ নভেম্বর অ্যান্টিগুয়া ও বার্বুডায় অনুষ্ঠেয় কমনওয়েলথ সরকার প্রধানদের সম্মেলনের (সিএইচওজিএম) আলোচ্যসূচি এবং নীতিগত অগ্রাধিকারগুলোও এই বৈঠকে নির্ধারিত হয়। সম্মেলনের ফাঁকে বাংলাদেশ প্রতিনিধিদল অংশগ্রহণকারী বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবে বলে আশা করা হচ্ছে।

কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, এই সম্মেলনকে ২০২৬-২০২৭ মেয়াদে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতিত্বের জন্য বাংলাদেশের প্রার্থিতার পক্ষে আন্তর্জাতিক সমর্থন আদায়ের একটি বড় সুযোগ হিসেবে দেখা হচ্ছে। এই পদের জন্য বাংলাদেশের প্রার্থী বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। ফিলিস্তিন তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ায় এখন এই পদের জন্য সাইপ্রাসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে বাংলাদেশ। আগামী ২ জুন নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, ১৯৮৬-৮৭ সালে বাংলাদেশ সর্বশেষ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতিত্ব করেছিল, তখন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন হ…

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাতে ঢাকার সহযোগিতা চাইল ভারত

লন্ডনে কমনওয়েলথ পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন ড. খলিলুর রহমান

আপডেট সময় : ০৫:১৩:১৫ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬