ঢাকা ১১:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

ঈদে ৭ দিন ছুটি পাচ্ছেন না সবাই, প্রজ্ঞাপনে যা আছে

সরকার পবিত্র ঈদুল ফিতরের ছুটি একদিন বৃদ্ধি করেছে। এর ফলে পবিত্র শবে কদর ও ঈদুল ফিতর মিলিয়ে সরকারি চাকরিজীবীরা টানা সাত দিনের ছুটি পাচ্ছেন। গতকাল রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই ছুটি বৃদ্ধির প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তবে, এই ছুটির আওতা থেকে সব ধরনের সেবা ও প্রতিষ্ঠান বাদ থাকবে না বলে প্রজ্ঞাপনে স্পষ্ট করে জানানো হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৩৭ নম্বর ক্রমিকে উল্লেখিত অনুচ্ছেদ অনুসারে, আসন্ন শবে কদর ও ঈদুল ফিতরের পূর্বনির্ধারিত ছুটির সঙ্গে ১৮ মার্চ (বুধবার) নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এই ছুটির সময়কালে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে।

সরকার ঘোষিত এই বিশেষ ছুটির সময়ে জরুরি পরিষেবা যেমন বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি সরবরাহ, ফায়ার সার্ভিস, বন্দর কার্যক্রম, পরিচ্ছন্নতা, টেলিফোন ও ইন্টারনেট এবং ডাক সেবায় নিয়োজিত কর্মী ও সংশ্লিষ্ট যানবাহনগুলো এই ছুটির আওতার বাইরে থাকবে।

চিকিৎসাসেবার গুরুত্ব বিবেচনা করে হাসপাতাল ও জরুরি সেবায় নিয়োজিত চিকিৎসক এবং অন্যান্য কর্মীদের জন্য এই ছুটি প্রযোজ্য হবে না। এছাড়া, ওষুধসহ চিকিৎসা সরঞ্জাম বহনকারী যানবাহন ও সংশ্লিষ্ট কর্মীরাও নিজ নিজ কর্মস্থলে নিয়োজিত থাকবেন। জরুরি কাজের সঙ্গে সম্পৃক্ত অন্যান্য অফিসগুলোও তাদের নিয়মিত কার্যক্রম চালু রাখবে।

ব্যাংক ও আদালতের কার্যক্রম সম্পর্কে প্রজ্ঞাপনে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। ব্যাংক কার্যক্রম চালু রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা জারি করবে এবং আদালতের কার্যক্রমের বিষয়ে সুপ্রিম কোর্ট তাদের সিদ্ধান্ত জানাবে। বেসরকারি খাতের শিল্পকারখানা ও প্রতিষ্ঠানের ক্ষেত্রে, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে।

চলতি বছরের নির্ধারিত ছুটির তালিকা অনুযায়ী, ২১ মার্চ ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি। এর সঙ্গে ১৯ ও ২০ মার্চ এবং ২২ ও ২৩ মার্চ ঈদুল ফিতরের আগে ও পরের দুই দিনসহ মোট চার দিন নির্বাহী আদেশে ছুটি থাকছে। এর সাথে ১৮ মার্চ সাধারণ ছুটি যুক্ত হওয়ায় মোট ছুটির পরিমাণ দাঁড়ায়। ১৭ মার্চ পবিত্র শবে কদরের ছুটিও এর সাথে যুক্ত হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাতে ঢাকার সহযোগিতা চাইল ভারত

ঈদে ৭ দিন ছুটি পাচ্ছেন না সবাই, প্রজ্ঞাপনে যা আছে

আপডেট সময় : ০৪:০৬:৪৭ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬