ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি দলের সংসদীয় সভা আগামী বুধবার অনুষ্ঠিত হবে। সকাল ১১টায় সংসদ ভবনের সরকারি দলের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হবে এবং এতে সভাপতিত্ব করবেন সংসদনেতা তারেক রহমান। এই তথ্য সোমবার দুপুরে জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে।
সরকারি দলের সব সংসদ সদস্যকে সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি। গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়। ১৭ ফেব্রুয়ারি নতুন সংসদ সদস্যদের শপথ গ্রহণের পর বিএনপির সংসদীয় দলের প্রথম বৈঠকে দলের চেয়ারম্যান তারেক রহমানকে ত্রয়োদশ সংসদের নেতা হিসেবে সর্বসম্মতভাবে নির্বাচিত করা হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ১২ মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সংসদ সচিবালয় ইতোমধ্যে এই অধিবেশনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। ৩০০ আসনের এই সংসদে দুটি আসনের নির্বাচনের ফলাফল স্থগিত রয়েছে এবং একজন প্রার্থীর মৃত্যুর কারণে একটি আসনের নির্বাচন বাতিল ঘোষণা করা হয়েছে।
রিপোর্টারের নাম 
























