ঢাকা ১০:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

নৌ-পুলিশ প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন পাঁচ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। এদের মধ্যে নৌ-পুলিশের বর্তমান প্রধান কুসুম দেওয়ানও রয়েছেন। রোববার (৮ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত পৃথক পাঁচটি প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।

অবসরে পাঠানো অন্য চারজন অতিরিক্ত আইজিপি হলেন—আবু হাসান মুহম্মদ তারিক, মোহা. আবদুল আলীম মাহমুদ, মো. মাসুদুর রহমান এবং মো. তওফিক মাহবুব চৌধুরী। এদের মধ্যে আবু হাসান মুহম্মদ তারিক ও মোহা. আবদুল আলীম মাহমুদ বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে মন্ত্রণালয়ে ন্যস্ত ছিলেন। অন্যদিকে, মো. মাসুদুর রহমান মিয়া পুলিশ সদর দপ্তরে (টিআরপদে) এবং তওফিক মাহবুব চৌধুরী সারদা পুলিশ একাডেমিতে অতিরিক্ত আইজিপির দায়িত্ব পালন করছিলেন।

সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে তাদের এই অবসর দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে যে, তারা বিধি অনুযায়ী অবসরজনিত সকল সুবিধা প্রাপ্য হবেন। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের নীল জলরাশিতে পুরনো স্মৃতিতে ডুব দিলেন প্রভা

নৌ-পুলিশ প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

আপডেট সময় : ০১:৪৬:৫৪ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬