মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৬:০৯ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬

রাজশাহীর বাঘায় অটোরিকশা ও ভটভটি সংঘর্ষে নিহত ৩, আহত ২

সোমবার (আজ) সকালে রাজশাহীর বাঘা উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত এবং দুজন আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৭টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে সিএনজি চালক শরিফুল ইসলাম (৪৫) এবং যাত্রী বিধান দাস (৫৫) ও রোকেনা বেগম (৯০) রয়েছেন। তারা সবাই লালপুর উপজেলার বাসিন্দা। আহত শাহাজান আলী (৩৫) ও সীমা বেগম (৫০) কে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীদের মতে, ঘন কুয়াশার কারণে চালকরা একে অপরকে দেখতে না পাওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে। বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেরাজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন এবং জানিয়েছেন যে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খুবিতে ‘খবরের পাতায় গণঅভ্যুত্থান ২৪’ : নতুন প্রজন্মের কাছে ইতিহাস তুলে ধরতে ফটো এক্সিবিশন

রাজশাহীর বাঘায় অটোরিকশা ও ভটভটি সংঘর্ষে নিহত ৩, আহত ২

আপডেট সময় : ১১:৩৬:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬