মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৪:৪৮ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬

নীলফামারীতে জুলাই গণঅভ্যুত্থানের শহিদ নাঈমের কবরে প্রশাসনের শ্রদ্ধা

নীলফামারীর কিশোরগঞ্জে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের বীর শহিদ নাঈম বাবুর কবরে শ্রদ্ধা নিবেদন করেছে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ। বুধবার সকালে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে উপজেলার রণচন্ডী ইউনিয়নের সোনাকুড়ি গ্রামে শহিদ নাঈমের নিজ বাড়িতে গিয়ে তার কবরে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমানের নেতৃত্বে এই শ্রদ্ধা নিবেদন কর্মসূচির মাধ্যমে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। এ সময় জুলাই বিপ্লবের স্মৃতি চারণ করে শহিদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নীল রতন দেব, উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান আলম এবং এনসিপির আহ্বায়ক জাহেদুল ইসলাম লাবু। এছাড়া জুলাই বিপ্লবের অন্যান্য যোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা কর্মসূচিতে অংশ নেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ছাত্র-জনতার অনুপস্থিতির অভিযোগ: সাতকানিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠান বর্জন এনসিপির

নীলফামারীতে জুলাই গণঅভ্যুত্থানের শহিদ নাঈমের কবরে প্রশাসনের শ্রদ্ধা

আপডেট সময় : ০৩:৩৫:৫৮ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬