মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৪:৪৯ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬

জুলাই যোদ্ধাদেরও মুক্তিযোদ্ধাদের মতো রাষ্ট্রীয় মর্যাদা ও সুবিধা দেওয়া হবে: ভূমিমন্ত্রী

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু ঘোষণা করেছেন যে, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের বীর যোদ্ধাদের মুক্তিযোদ্ধাদের মতো রাষ্ট্রীয়ভাবে সকল প্রকার সুযোগ-সুবিধা প্রদান করা হবে। তিনি বলেন, শহিদ পরিবারের সদস্যদের পুনর্বাসন এবং আন্দোলনে আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে তারেক রহমানের নেতৃত্বাধীন নির্বাচিত সরকার বদ্ধপরিকর।

বুধবার সকালে রাজশাহী মহানগরীর সিএন্ডবি মোড়ে নবনির্মিত ‘জুলাই স্মৃতিস্তম্ভে’ শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র-জনতার যে ত্যাগ, তা বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে এবং এই চেতনাকে সমুন্নত রাখতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।

শহিদ পরিবারের আর্থিক নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করে মন্ত্রী আরও বলেন, একটি বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার যে স্বপ্ন নিয়ে ছাত্র-জনতা জীবন উৎসর্গ করেছেন, সেই স্বপ্ন বাস্তবায়নেই বর্তমান সরকার কাজ করছে। অনুষ্ঠানে উপস্থিত শহিদ শাকিব আঞ্জুমের পিতা তার সন্তান হত্যার দ্রুত বিচার ও দোষীদের কঠোর শাস্তির দাবি জানান।

শ্রদ্ধা নিবেদনকালে মন্ত্রীর সঙ্গে রাজশাহী বিভাগীয় কমিশনার আ ন ম ড. বজলুর রশিদ, আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির এবং জেলা প্রশাসকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষে সকাল থেকেই স্মৃতিস্তম্ভে সাধারণ মানুষের ঢল নামে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ছাত্র-জনতার অনুপস্থিতির অভিযোগ: সাতকানিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠান বর্জন এনসিপির

জুলাই যোদ্ধাদেরও মুক্তিযোদ্ধাদের মতো রাষ্ট্রীয় মর্যাদা ও সুবিধা দেওয়া হবে: ভূমিমন্ত্রী

আপডেট সময় : ০৩:৩৬:২৫ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬