মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৬:৪৫ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি: নির্বাচিত সরকারকে শ্রদ্ধা জানানো উচিত, ভুল করলে আমরা শুধরে নেব

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত এবং এটি একটি বৈধ সরকার। তাই এই সরকারকে যথাযথ শ্রদ্ধা ও সম্মান জানানো উচিত। আমরা ভুল করলে তার মাসুল দেব, তবে সবাই মিলে সেই ভুলগুলো সংশোধন করতে চাই।

বুধবার রাজধানীর শেরেবাংলা নগরের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও উল্লেখ করেন যে, আজকের অনুষ্ঠানটি যেভাবে শেষ হলো তা মোটেও কাম্য ছিল না। জাতীয় অনুষ্ঠানে জাতীয় ঐক্য প্রকাশে ব্যর্থতা দুঃখজনক। ভুল মানুষেরই হয় এবং সেই ভুলগুলো শুধরে নেওয়া উচিত।

বিদেশি অতিথিদের উপস্থিতিতে সৃষ্ট পরিস্থিতি দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে বলেও মন্তব্য করেন তিনি। তিনি বলেন, বিদেশি অতিথিরা উপস্থিত থাকায় ইংরেজিতে ভাষণ দেওয়ার কথা ভেবেছিলেন, যাতে তারা বুঝতে পারে গত ১৬ বছর তারা কীভাবে কাটিয়েছে। কিন্তু তারা ইতিমধ্যে চলে গেছেন। বিদেশি অতিথিদের সামনে এমন অপদস্থ হওয়া তাকে অত্যন্ত ব্যথিত করেছে এবং তিনি মনে করেন, এই ঘটনায় প্রতিবেশী দেশ সবচেয়ে বেশি খুশি হবে।

তিনি সকালের অনুষ্ঠানের প্রসঙ্গ টেনে বলেন, সকালের অনুষ্ঠানটি ছিল অত্যন্ত চমৎকার। প্রফেসর ইউনূস নিচে বসেছিলেন, প্রধানমন্ত্রী তাকে ডেকে পাশে বসিয়ে সম্মান দেখিয়েছেন। এটাই আমরা দেখতে চাই। সবাইকে সম্মান করতে চাই, কাউকে অপমান করতে চাই না।

রাষ্ট্রীয় অনুষ্ঠানে বক্তব্যের সময় ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দেওয়ার সমালোচনা করে তিনি প্রশ্ন তোলেন, রাষ্ট্রীয় অনুষ্ঠানে এমন স্লোগান দেওয়া কি শোভন? কবে আমরা এসব শিখব?

আবেগাপ্লুত কণ্ঠে আহত জুলাই যোদ্ধাদের প্রসঙ্গ তুলে তিনি বলেন, একজন মা তাঁর অন্ধ ছেলেকে নিয়ে এখানে দাঁড়িয়ে আছেন, যিনি গণতন্ত্র পুনরুদ্ধার ও আইনের শাসন প্রতিষ্ঠার জন্য চোখ হারিয়েছেন। তারা যদি আজও মর্যাদা না পান, যদি ছোটখাটো প্রয়োজনে মন্ত্রীদের দ্বারে দ্বারে ঘুরতে হয়, তবে তা জাতির জন্য লজ্জার।

উপস্থিত দুই মন্ত্রীর প্রশংসা করে তিনি বলেন, জুনায়েদ সাকী চমৎকার বক্তব্য দিয়েছেন। এই সরকার আপনাদের নির্বাচিত সরকার। আমরা ভুল করলে আমাদের শুধরে দেবেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খুবিতে ‘খবরের পাতায় গণঅভ্যুত্থান ২৪’ : নতুন প্রজন্মের কাছে ইতিহাস তুলে ধরতে ফটো এক্সিবিশন

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি: নির্বাচিত সরকারকে শ্রদ্ধা জানানো উচিত, ভুল করলে আমরা শুধরে নেব

আপডেট সময় : ০৫:৪৪:৫২ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬