মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৬:০৯ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬

ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটে ফেরি চলাচল বন্ধ

দেশের অন্যতম গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটে ঘন কুয়াশার কারণে সোমবার (৯ মার্চ) ভোর সোয়া ৫টা থেকে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এর ফলে এই রুটে চলাচলকারী যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক এবং অন্যান্য যানবাহনকে ভোগান্তির শিকার হতে হচ্ছে।

ঘাটসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভোরের দিকে পদ্মা নদী এলাকায় কুয়াশার ঘনত্ব মারাত্মকভাবে বেড়ে যায়। এর ফলে নদীতে দৃশ্যমানতা কমে আসে এবং নৌপথের মার্কিং বাতি ও চ্যানেল স্পষ্টভাবে দেখা যাচ্ছিল না। এই পরিস্থিতিতে নৌ চলাচলে নিরাপত্তাজনিত ঝুঁকি এড়াতে কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ সালাউদ্দিন জানান, কুয়াশা কেটে গিয়ে দৃশ্যমানতা স্বাভাবিক হলে পরিস্থিতি পর্যালোচনা করে পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খুবিতে ‘খবরের পাতায় গণঅভ্যুত্থান ২৪’ : নতুন প্রজন্মের কাছে ইতিহাস তুলে ধরতে ফটো এক্সিবিশন

ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটে ফেরি চলাচল বন্ধ

আপডেট সময় : ১১:৩৫:২৯ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬