গুচ্ছভুক্ত (জিএসটি) ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। একইসাথে ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র ডি ইউনিটের ভর্তি পরীক্ষাও অনুষ্ঠিত হবে।
রোববার গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার আয়োজনের দায়িত্বে থাকা ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার (শিক্ষা) শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য সি ইউনিট (বাণিজ্য)-এর ভর্তি পরীক্ষা আগামী ২৭ মার্চ শুক্রবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য বি ইউনিট (মানবিক)-এর পরীক্ষা ৩ এপ্রিল শুক্রবার একই সময়ে অনুষ্ঠিত হবে। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য এ ইউনিট (বিজ্ঞান)-এর ভর্তি পরীক্ষা ১০ এপ্রিল শুক্রবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। একই দিন বিকেলে ৩টা থেকে ৪টা পর্যন্ত আর্কিটেকচার বিভাগের ব্যবহারিক (ড্রয়িং) পরীক্ষা নেওয়া হবে। এছাড়াও, ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র ডি ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ১২ এপ্রিল রোববার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
রিপোর্টারের নাম 

























